রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১

সৌদি প্রবাসীদের ফেরাতে চলতি মাসে বিমানের আরও ৪ ফ্লাইট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

করোনায় দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি মাসের বাকী কয়েকদিনের মধ্যেই এসব ফ্লাইট পরিচালনা করা হবে।

সোমবার (২৬ অক্টোবর) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানিয়েছেন, বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা সৌদি আরব থেকে দেশে এসেছিলেন তাদের ফেরাতে এসব ফ্লাইটের আয়োজন করা হয়েছে। চলতি মাসের শেষেই চারটি ফ্লাইট পরিচালিত হবে।

উল্লেখ‌্য, বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া যারা অন্য এয়ারলাইন্সে দেশে ফিরেছিলেন তাদের সৌদি আরবে ফিরে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। কারণ সৌদিয়া ও বিমান নিজেদের যাত্রীদের চাপে নতুন করে টিকিট দিচ্ছিল না। নতুন চারটি ফ্লাইট চালুর মাধ্যমে সৌদি প্রবাসীদের কাজে যোগদানের অনিশ্চয়তা অনেকটাই কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD