রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :

সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

সৌদি সরকার প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি পারমিট (ইকামা) সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাড়ানোর ঘোষণা দিয়েছে । রোববার( ৫ জুলাই) সৌদি আরবের বাদশাহ সালমান এক ফরমান বলে প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি পারমিট (ইকামা) সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ বাড়ানোর নির্দেশ দেন।

র সাথে সামঞ্জস্য রেখে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, আবাসিক ভিসা, ভ্রমণ ভিসা এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন তাদের জন্য তিন মাস ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। এ সময় ভিসার মেয়াদ বাড়াতে কোনো রকম অর্থ খরচ করতে হবে না।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এছাড়া যারা ভ্রমণ ভিসায় এসে আটকা পড়েছেন তাদের তিন মাস ভিসার মেয়াদ বাড়িয়ে দেয়া হবে কোনো রকম অর্থ ছাড়াই। এ ছাড়া যারা করোনার কারণে দেশে বা দেশের বাইরে আছেন তাদের এক্সিট ও এন্ট্রি ভিসারও মেয়াদ বাড়ানো হবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD