শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সৌদি যাত্রীর ব্যাগে মিলল সোয়া ৩ কোটি টাকার স্বর্ণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টম হাউস। আর এই স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।

সৌদি আরব ফেরত যাত্রী নাম আবুল খায়ের তার কাছ থেকে ৫ কেজি ২২০ গ্রাম ওজনের এই স্বর্ণ আটক করে প্রিভেন্টিভ টিম।

বিষয়টি বৃহস্পতিবার (৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে কাস্টমস জানায়, কাস্টমস হাউস ঢাকা বিভাগের কমিশনারের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। গতকাল বুধবার (৩ মার্চ) রাতে সৌদি আরব থেকে আসা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট নং- এসভি-৮০৪-এর মাধ্যমে আসা ওই যাত্রীর কাছে থাকা কালো রঙয়ের ছোট একটি ব্যাগ থেকে ৫ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা।

ঘটনার পর আবুল খায়ের নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি কুমিল্লা জেলায়। বিমানবন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD