শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
জিলকদ মাসের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত এখন পর্যন্ত ৩৭,৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে : মাহদী আমিন রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না!

সৌরভকে আইসিসির প্রধান চান গ্রায়েম স্মিথ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বে এখন দেশটির সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট প্রশাসক হিসেবে যার নেতৃত্বে মুগ্ধ দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকা স্মিথ তাই আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে সৌরভকে দেখতে চান।

খেলোয়াড়ি জীবনে যতটা সফল ছিলেন, ক্রিকেট প্রশাসক হিসেবেও তেমন ছাপই রেখে চলেছেন সৌরভ। প্রথমে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে ছিলেন। পাঁচ বছর সেই চেয়ারে সাফল্য দেখান। এরপর ১০ মাস মেয়াদে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন সৌরভ।

স্মিথ বলছেন, ‘বিশ্ব ক্রিকেটের উন্নতির জন্য আইসিসির চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মাঠে অধিনায়ক হিসেবে সৌরভ দারুণ সফল ছিলেন। এখন মাঠের বাইরে প্রশাসক হিসেবেও একই ভাবে প্রশংসনীয় কাজ করছেন। সৌরভ এবার আইসিসির সভাপতি হলে উপযুক্ত লোকের হাতে দায়িত্ব যাবে।’

সৌরভের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন স্মিথ, ‘দ্বিধাহীনভাবে সৌরভ দারুণ সফল একজন অধিনায়ক। ওর লিডারশিপ অন্যদের কাছে উদাহরণ। ক্রিকেটকে প্রশাসক হিসেবে সৌরভ অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে।’

করোনা পরবর্তী সময়ে তাই সৌরভকে আইসিসির চেয়ারম্যান হিসেবে এগিয়ে রাখছেন স্মিথ, ‘আইসিসির নির্বাচন আসছে। অন্য অনেকগুলি নাম নির্বাচনে ঘোরাফেরা করছে। কিন্তু আমার মতে আধুনিক ধ্যানধারণা কাউকে দায়িত্ব দেওয়া উচিত। যে কিনা আগামী দিনের ক্রিকেটের রূপ বুঝে প্ল্যানি করবে। এতে ক্রিকেটেরই সবচেয়ে বেশি উন্নতি হবে।’

এর আগে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার বলেছিলেন, আগামীদিনে আইসিসিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন সৌরভ।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD