সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :

সৌরভের মতো একই অভিযোগ কোহলির বিরুদ্ধে, হতে পারে বড় শাস্তি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : সৌরভ গাঙ্গুলির মতো এবার একই অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে। একই সময়ে একাধিক লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে বিরাট কোহলির বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তি পেতে হতে পারে কোহলিকে।

ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োগকৃত লোধা কমিশনের সুপারিশ অনুসারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তিভুক্ত কেউ অন্য কোনো লাভজনক সংস্থার সঙ্গে জড়িত থাকতে পারবেন না। যেটাকে এক কথায় বলা হয়, স্বার্থের সংঘাত।

বিরাটের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। বিসিসিআইয়ের এথিকস অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে একটি চিঠি লিখেছেন সঞ্জীব।

আজ রোববর ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, VIRAT KOHLI SPORTS LLP company ও CORNERSTONE VENTURE PARTNERS LLP নামে দুটি সংস্থার কর্ণধার কোহলি। যদিও দুটি সংস্থাতেই কোহলি ছাড়াও দুজন কর্ণধার রয়েছেন। আর এই দুটি সংস্থা নিয়েই বিপাকে পড়েছে কোহলি।

এর আগে শচীন টেণ্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষণদের মতো তারকাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ এনেছিলেন সঞ্জীব। তার করা অভিযোগের ভিত্তিতে শচীন, সৌরভদের বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টামণ্ডলীর পদ ছাড়তে হয়। পরে অবশ্য তারা নির্দোষ প্রমাণিত হন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD