শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্কুলড্রেস পরে গেল বিদ্যালয়ে, লাশ হয়ে ফিরল মাইশা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

পিরোজপুরের স্বরূপকাঠিতে অটোরিকশা চাপায় মাইশা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বরূপকাঠি-আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাইশা স্বরূপকাঠি পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মো. মিজানুর রহমানের মেয়ে। সে আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইশা বাড়ি থেকে স্কুলের সামনে আসলে কুড়িয়ানাগামী একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সামান্তা ইসলাম বলেন, মাইশাকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে অক্সিজেন লাগিয়ে চিকিৎসা শুরুর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পরপর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপশ পাল, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির ও ওসি আবির মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD