শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্টোকসের একার লড়াইয়ে ইংল্যান্ড থামল ২৪৬ রানে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে আজ থেকে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নেমেছে দুই দল। দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ইংলিশ ওপেনার। তবে শেষ পর্যন্ত সে ধারাবাহিকতা
রক্ষা করতে পারেনি ইংলিশরা। ভারতীয় বোলিং তোপে প্রথম দিন শেষ না হতেই অলআউট হয়েছে থ্রী লায়ন্সরা, অধিনায়ক বেন স্টোকসের একার লড়াইয়ে সংগ্রহ করেছে ২৪৬ রান।

প্রথম দিনের শুরুটা ভালোই করেছিলেন দুই ইংলিশ ওপেনার। দুজনে মিলে প্রথম ৮ ওভারেই তুলেছিলেন ৪১ রান। তবে এরপরই রোহিত শর্মা আক্রমণে আনেন রবীচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা জুটিতে। এ দুজন মিলেই পরে ধসিয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটিং লাইন-আপ।

দিনের দ্বাদশ ওভারে ইংল্যান্ডের দলীয় ৫৫ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ওপেনার বেন ডাকেটকে সাজঘরে ফেরান অশ্বিন। এরপর জাদেজার বলে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রান করেই আউট হন ওলি পোপ।

এরপর স্কোরবোর্ডে ৬০ রান ওঠতেই মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার জ্যাক ক্রলি। পাঁচ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংলিশরা। এমন অবস্থায় দলের হাল ধরেন জো রুট এবং জনই বেয়ারস্টো।

ভারতীয় বোলারদের সামলে এ দুজন মিলে গড়েছিলেন ৬১ রানের এক জুটি যাতে ভর করে আবার ম্যাচে ফেরার স্বপ্ন বুনছিল ইংল্যান্ড। তবে দলীয় ১২১ রানে বেয়ারস্টোকে ফিরিয়ে ফের আঘাত হানেন আক্সার প্যাটেল। এরপর রুটও ফিরেন দ্রুতই। এ দুজন ফেরার পর আজ ইংলিশদের পথ দেখিয়েছেন অধিনায়ক স্টোকস।

ভারতীয় বোলারদের সামলে তিনি আজ খেলেছেন দায়িত্বশীল এক ইনিংস। একপ্রান্তে দ্রুত উইকেট হারালেও অপরপ্রান্তে রানের চাকা ঘুরিয়েছেন তিনি। তাঁর ৮৮ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংসেই সম্মানজনক পুঁজি সংগ্রহ করে প্রথম ইনিংসে অল আউট হয়েছে ইংল্যান্ড। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জাদেজা এবং অশ্বিন।

স্টোকস ৭০ রান করে আউট হলে ২৪৬ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস। এরপর ব্যাট করতে নামে ভারত। এখনো পর্যন্ত ৬ ওভারে ৪৮ রান তুলেছে ভারতীয় ওপেনাররা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD