শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রী তামিমা ও নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে যা বললেন নাসির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে তীব্র সমালোচনার মুখে ক্রিকেটার নাসির হোসেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে গত কয়েকদিন ধরেই।

এরই মধ্যে নাসির ও তামিমা দাবি করেছেন, তাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ও প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন নাসির।

পাঠকের উদ্দেশে তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো –
‘আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী, শুভার্থী ও ভক্তবৃন্দ, আপনাদের সদয় অবগতির জন্য আমি পুনরায় বিশেষভাবে জানাচ্ছি যে, আমার এই ফেসবুক পেজ ব্যতীত অন্য কোন ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পইজ নেই। আমার স্ত্রী তামিমা সুলতানারও কোন ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেজ নেই। অত্র ফেসবুক পেজটিই আমার অফিশিয়াল এবং একমাত্র ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ ব্যতীত অন্য যে সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ নকলভাবে/ জালিয়াতির মাধ্যমে আমার অথবা আমার স্ত্রীর নামে তৈরি করা হয়েছে বা বর্তমানে বিদ্যমান আছে সেইগুলি সমস্তই নকল/জাল, যার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রতারণার মাধ্যমে আমাদের লাঞ্ছিত ও অপদস্ত করা। আমাদের নামে সৃজিত সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেজ থেকে যেসমস্ত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস আপনাদের কাছে প্রকাশ/শেয়ার করা হচ্ছে তার সমস্তই মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এমতাবস্থায় আমি আমার সকল বন্ধু, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানাচ্ছি যে আপনারা অনুগ্রহপূর্বক সেই সমস্ত নকল/জাল ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেজ থেকে প্রদানকৃত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস বিশ্বাস করবেন না এবং উক্ত বিভ্রান্তিকর তথ্য/ স্ট্যাটাস শেয়ার করবেন না। এই ফেসবুক পেইজ ব্যতীত আমাদের নামে সৃজিত সেই সমস্ত নকল/জাল ফেসবুক অ্যাকাউন্ট/ প্রোফাইল/ পেইজ থেকে প্রকাশকৃত/পরিবেশনকৃত কোন বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্যের জন্য আমি অথবা আমার স্ত্রী দায়ী নই। আমি অথবা আমার স্ত্রী যদি কোন তথ্য/সংবাদ আপনাদের নিকট প্রকাশ/পরিবেশন করতে চাই তবে আমরা এই ফেসবুক পেইজ এর মাধ্যমে অথবা গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের মাধ্যমে তা প্রকাশ করবে। ‘

এ অলরাউন্ডার আরো লেখেন, ‘এই সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং আমাদের সহায়তা করার জন্য আমি আমার সকল ভক্ত, বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের প্রতি আপনাদের ভালবাসা এবং সমর্থন অব্যাহত রাখবেন।
সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD