সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা কেলেঙ্কারি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প সরকার-এনজিও সমন্বয়ে প্রাথমিকে গুণগত পরিবর্তন আনতে চাই গাজায় ৩,৪৬৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪৫ চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে যুবকের আত্মহননের চেষ্টা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

সিলেট নগরীর বাদামবাগিচা এলাকায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. শাহজাহান (৩৬) নামে এক যুবক। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরের ৬ নং ওয়ার্ডের বাদাম বাগিচা বকুল মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কাঠমিস্ত্রী শাহজাহান স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর উত্তেজিত হয়ে প্রথমে স্ত্রী ও শাশুড়ির গলায় ছুরি চালান।এরপর নিজের গলায় ছুরি চালিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করে।

শাহজাহান ছাড়াও এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার স্ত্রী ফারজানা বেগম (৩০) ও শাশুড়ি রুকসানা বেগম (৬০)। তাদের মধ্যে ফারজানার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল জাকির বলেন, ঘটনার পর শাহজাহান, তার স্ত্রী ও শাশুড়িকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাতে ব্যবহার করা ছুরি ইতোমধ্যে জব্দ করেছে পুলিশ। এ ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD