শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্ত্রী-সন্তানদের নিয়ে ওমরাহ পালন করলেন মাশরাফী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

এখন সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। পরিবারের স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করছেন নড়াইল এক্সপ্রেস।

বুধবার (১৯ এপ্রিল) মাশরাফীর সহধর্মিণী সুমনা হক সুমি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওমরাহ পালনের একটি ছবি প্রকাশ করে সুমি লিখেছেন, ‘আলাহামদুলিল্লাহ’।

ছবিতে দেখা যায়, মাশরাফীর সঙ্গে তার স্ত্রী-ছেলে এবং মেয়েও রয়েছে। একই ছবিতে মাশরাফীর বন্ধু আসিফ রেজাও আছেন। এর আগে গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফী।

তবে কবে নাগাদ ম্যাশ ওমরাহ পালন শেষে দেশে ফিরবেন সেটা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ঈদের পর আগামী ১ মে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। তার আগেই অবশ্য মাশরাফির দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) মাশরাফি খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই অভিজ্ঞ পেসার। একই সঙ্গে তার দলও ফর্মে আছে। মাশরাফির নেতৃত্বাধীন রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD