বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

স্নাতক পাসে মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ, নিয়োগ ঢাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: কর্পোরেট লায়াবিলিটি (অফিসার)। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: প্রতিষ্ঠানের নির্ধারিত বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন করা। বর্তমান এবং সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক সম্পর্ক বজায় রাখা। ব্যবসায়ের নতুন নতুন কৌশল তৈরি করা ও কার্যকর করা। প্রতিষ্ঠানের নির্ধারণ করে দেওয়া অন্যান্য যেকোনো সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করা।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: অফিস।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।

অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। অসামান্য সাংগঠনিক এবং সময়-ব্যবস্থাপনার ক্ষমতা। দৃঢ় নৈতিকতা সম্পন্ন। ইত্যাদি।

চাকরির স্থান: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।

আবেদন পদ্ধতি: ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট, ২০২৩।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD