শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্বাধীনতা দিবস হ্যান্ডবল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : স্বাধীনতা দিবস হ্যান্ডবল (নারী ও পুরুষ) গতকাল শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে। দুই বিভাগে ৯ দলের অংশগ্রহণে ৮দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২১ মার্চ পর্যন্ত।

উদ্বোধনী দিনে পুরুষ বিভাগে ১টি ও নারী বিভাগে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৪৩-২১ গোলে চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৩-১৩ গোলে এগিয়ে ছিল। এদিকে নারী বিভাগ বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৫-২৪ গোলে হারায় জামালপুর স্পোর্টস একাডেমিকে।

বিজয়ী দল প্রথমার্ধে ১৫-০৮ গোলে এগিয়ে ছিল। অপর ম্যাচে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫২-০৪ গোলে নসরুল হামিদ স্পোর্টস একাডেমিকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-০৩ গোলে এগিয়ে ছিল। পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চাপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দল।

আর নারী বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দল, জামালপুর স্পোর্টস একাডেমি ও নসরুল হামিদ স্পোর্টস একাডেমি। উভয় বিভাগে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD