শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

স্বামীর গলায় দড়ি, স্ত্রীর লাশ মেঝেতে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার ধনারুহা গ্রামে শয়নঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, ওই গ্রামের জামিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী রুমি বেগম (৩২) তাদের দুই শিশু সন্তানকে নিয়ে গতকাল রোববার খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান।

আজ সোমবার সকালে তাদের নিজ ঘরের মেঝেতে রবি বেগমের লাশ পড়েছিল এবং স্বামী জামিরুল ইসলামকে ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

এলাকাবাসীর ধারণা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী জামিরুল ইসলাম আত্মহত্যা করেছে। তাদের ঘরে দুইটি অবুঝ সন্তান থাকলেও তারা কিছুই বলতে পারছে না। পুলিশ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD