সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে আখি আক্তার (৩২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইদুলের (৩৬) বিরুদ্ধে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ১০ টার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আখি আক্তার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো: ইব্রাহীম মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী একই ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলাম সুধার ছেলে সাইদুল ইসলাম।

নিহতের স্বজনরা জানান, ১৫ বছর আগে সাইদুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিক ভাবে বিয়ে হয়। তাদের ঘরে দুই ছেলে ১২ বছর বয়সের অর্নব, ১০ বছর বয়সী সিয়াম ও চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই অভিযুক্ত স্বামী সাইদুল নানা অজুহাতে তার স্ত্রীকে মারধর করত। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১০ টায় অমানুষিক নির্যাতন ও হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে তার স্বামী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম সুমন জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে হত্যাকান্ডের ঘটনায় আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD