বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

স্বাস্থ্যবিধি মেনে আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয় বলে জানান তার ছেলে আনন্দ জামান।

আনন্দ জামান বলেন, শুক্রবার সকাল নয়টায় মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবক আব্বার মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় করোনার স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল চারটা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএসএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুজ্জামান। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলেও রাতে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ফলে শ্রদ্ধাঞ্জলি ও জানাজার সিদ্ধান্ত থেকে সরে আসে পরিবার।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD