শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০ লাখ পিস অ্যালকোহল প্যাড দেবে বিডিআরসিএস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এর সহযোগিতায় সরকারের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নে পারস্পারিক সহযোগিতার অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৫০ হাজার পিস অ্যালকোহল প্যাড দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। পর্যায়ক্রমে ৫০ লাখ পিস অ্যালকোহল প্যাড স্বাস্থ্য অধিদপ্তরকে দেওয়া হবে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ।

সোমবার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসার ডা: মো. হাবিবে মিল্লাত, এমপি আনুষ্ঠানিকভাবে এই অ্যালকোহল প্যাড হস্তান্তর করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক প্রফেসর ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এই অ্যালকোহল প্যাড গ্রহণ করেন বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত অ্যালকোহল প্যাড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসি’র গভার্নিং বোর্ডের সদস্য প্রফেসার ডা: মো. হাবিবে মিল্লাত, এমপি।

বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসার ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদা সাবরিনা ফ্লোরা, সোসাইটির মহাসচিব ও সরকারের প্রাক্তন সচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন এবং আইএফআরসির এক্টিং হেড অব কান্ট্রি অফিস, বাংলাদেশ সান্জীব কুমার কাফলে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সোসাইটির স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত পরিচালক ইকরাম এলাহী চৌধুরী, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকাদারসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: মো. হাবিবে মিল্লাত, এমপি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের সাথে সমিল্লিতভাবে কাজ করে যাচ্ছে। এই অ্যালকোহল প্যাড হস্তান্তর তার একটি উজ্জল দৃষ্টান্ত।

তিনি আরোও বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে চলমান কোভিড-১৯ টিকাদান কার্যক্রমকে সফল করতে সরকারকে সর্বাত্নক সহযোগিতা করে যাচ্ছে। টিকাদান কেন্দ্রসমূহের পরিবেশ সুশৃংখল রাখা ও টিকাদান কাজে নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় সারাদেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, কোভিড-১৯ কার্যক্রম বাস্তবায়নে রেড ক্রিসেন্টের অ্যালকোহল প্যাড সহায়ক ভূমিকা রাখবে। তিনি, এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD