বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও’র সাক্ষাৎ বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, মোট বহরে যুক্ত হবে ২৫টি বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় কলির দুই পা খুঁজতে ৭ দিন পর ঘটনাস্থলে আবারও পুলিশ বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৭ নভেম্বর জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক নিয়োগের ভাইভার সূচি প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : ৪০৯ বিশেষজ্ঞ চিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট, অ্যানেসথেসিওলজি) নিয়োগের ভাইভার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে এই চিকিৎসকেরা নিয়োগ পাবেন।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ও ২১ আগস্ট আবেদনকারী যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা সরকারি কর্ম কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও সময়সূচি কমিশনের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

২০ আগস্ট শুক্রবার সকাল ১০টায় ভাইভা শুরু হবে। এ সময় ১৩৪ জনের ভাইভা হবে। একই দিন বেলা দুইটা থেকে ১৩৩ জনের ভাইভা নেওয়া হবে।

২১ আগস্ট শনিবার সকাল ১০টায় ভাইভা শুরু হবে। এ সময় ১৩৪ জনের ভাইভা হবে। একই দিন বেলা দুইটা থেকে ১৩৪ জনের ভাইভা নেওয়া হবে।

ষষ্ঠ গ্রেডে ৪০৯ জন চিকিৎসককে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিওলজি) নিয়োগ দেওয়ার জন্য জুলাইয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। জুনিয়র কনসালট্যান্টদের (অ্যানেসথেসিওলজি) বয়সসীমা ৩১ জুলাইয়ের মধ্যে সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত হতে হবে। তাঁদের এমবিবিএস কিংবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং বিএমডিসির নিবন্ধন থাকতে হবে। এরপর আগ্রহী ব্যক্তিরা অনলাইনে গত ১৮ জুলাই থেকে আবেদন করেন। ওই দিন সকাল ১০টায় শুরু হয় আবেদন। আগ্রহী প্রার্থীরা আবেদন করেছেন ২৭ জুলাই পর্যন্ত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD