শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবর্তনে জনগণ ভালো সেবা পাচ্ছে: রাঙ্গা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যাপক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেছেন, ‘বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয় আগের মতো নয়। আমরা আগে যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেখেছি, তার ব্যাপক পরিবর্তন এসেছে। এ কারণে জনগণ এখন ভালো সেবা পাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজও অনেকজন বদলি হয়েছে।’

বুধবার (২৯ জুলাই) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দলের মহাসচিব পদ থেকে সরানো প্রসঙ্গে রাঙ্গা বলেন, ‘মহাসচিব পরিবর্তন করার একক ক্ষমতা জাতীয় পার্টির চেয়ারম্যান রাখেন। এটা আমাদের দলে মাঝে মাঝে হয়, অনেকটা রুটিন ওয়ার্কের মতো। গঠনতন্ত্রের ২০ ধারা মোতাবেক চেয়ারম্যান এটি করতে পারেন।’

তিনি বলেন, ‌’মহাসচিব পদ থেকে সরানোয় পরিবহন সেক্টরসহ অন্যান্য দিকে সময় দিতে পারছি। এটি আমার জন্য ভালো হয়েছে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তিস্তার ডানতীর রক্ষায় ৩শ কোটি টাকা দিয়েছিলেন। আর এ কারণেই রংপুর শহরে তিস্তার পানি ঢুকতে পারেনি। বামতীর রক্ষায় ৩শ কোটি টাকা চেয়েছি। যদি এটি পাওয়া যায়, তবে তিস্তা নদীর ভাঙনের হাত থেকে বামতীরের মানুষদের রক্ষা করা যাবে।’

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু, হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক খতিবার রহমান, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির, জেলা যুবসংহতির সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD