শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :

স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কারা আসছেন- জানা যাবে আগামীকাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে কারা আসছেন সেটি ঘোষণা করা হবে সোমবার (১৯ অক্টোবর)। এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি। এ সময় পর্যায়ক্রমে সব সহযোগী সংগঠনেরও পূর্ণাঙ্গ কমিটি দেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

সভায় কাদের বলেন, নির্বাচন নিয়ে বিএনপি বিভ্রান্তিকর মন্তব্য করছে। নিজেদের ব্যর্থতার দায় সরকার এবং নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

জানা গেছে, একইসাথে শ্রমিক লীগের কমিটি ঘোষণার পরিকল্পনা থাকলেও সেটি নানা কারণে পিছিয়ে গেছে। তবে দ্রুত সেই কমিটি ঘোষণার নির্দেশনা দেয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে। এছাড়া, কৃষকলীগ, যুবমহিলা লীগ, মৎস্যজীবী লীগ,তাঁতি লীগের কমিটি যেকোন সময় ঘোষণা করা হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে এমাসেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD