মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

হজের জন্য জমানো টাকা গরিবদের দিলেন ভারতীয় দম্পতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
Akram Shah's Unity Charitable Trust has been distributing food packets for the needy who got impacted by the nationwide lockdown in Surat, Gujarat.

পবিত্র হজ পালনের জন্য ১০ হাজার ডলার জমিয়েছিলেন ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের আরিফ শাহ দম্পতি। এ বছর হজ পালনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছিলেন। স্ত্রী-সন্তানসহ হজ পালনের অনুমতি পেয়ে যারপরনাই খুশি হয়েছিলেন। খবর আরব নিউজের।

কিন্তু করোনার জন্য সৌদি সরকার এ বছর বাইরের কোনো দেশ থেকে কাউকে হজের অনুমতি দেয়নি।

তাই হজের জন্য জমানো সব টাকা গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন আরিফ শাহ দম্পতি।

আরিফ শাহ (৪৮) বলেন, এ বছর আল্লাহ আমাদের জন্য হজ নসিব করেননি। তাই জমানো সব টাকা আমরা করোনায় বিপর্যস্ত মানুষের মাঝে বিতরণ করছি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD