বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জরুরি ভিত্তিতে এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে বেগম খালেদা জিয়াকে তার বাস ভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়া’র ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য রাতে গুলশান-২ নম্বরের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেয়া হবে। হঠাৎ করে শারীরিক সমস্যা দেয়ায় হাসপাতালে নিতে হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে কি না তা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD