রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১ ‘যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তার সবাই কিন্তু ভারতে পালাতে পারবা না আজ প্রথম দিনে ১৫ রাজনৈতিক দলের সাথে থেকে ইসির সংলাপ শুরু নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার আলটিমেটাম আইজেনকোটের

হতাশাকে সঙ্গী করে ফিরেছেন ২৩ হাজারের বেশি প্রবাসী কর্মী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : বিমান চলাচল বন্ধ, তবু এর মধ্যেই সব হারিয়ে দেশে ফিরতে হয়েছে ২৩ হাজারের বেশি প্রবাসী কর্মীকে। সব মিলে করোনার প্রাদুর্ভাব শুরু পর থেকে দেশে ফিরেছেন প্রায় আড়াই লাখ কর্মী।

অর্থনৈতিক সঙ্কটের কারণে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। বিমান চলাচল শুরু হলে এ সংখ্যাটা আশঙ্কাজনকহারে কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তবে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্তত ৬ মাস তাদের রাখতে সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি দেয়া হয়েছে। তাদের জন্য গঠন করা হয়েছে ২ কোটি টাকার বিশেষ ফান্ডও।

তারা ফিরছেন, একরাশ হতাশাকে সঙ্গী করে। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। করোনা পরিস্থিতি জীবীকার নিদারুণ এক সঙ্কটে ফেলছে এসব প্রবাসী কর্মীকে।

ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগ পর্যন্ত ফেব্র্রুয়ারি-মার্চ মাসে দেশে ফিরেছেন সাড়ে ৪ লাখ বাংলাদেশি। এদের মধ্যে প্রবাসী কর্মী আছেন ২ লাখের বেশি। তাদের অনেকে ছুটিতে এসে আর ফিরতে পারছেন না। তবে, বিমান চলাচল বন্ধের পরও অনেক দেশ বিশেষ বিমানে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি শ্রমিকদের।

বিষয়টি নিয়ে বুধবার সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক চাপ অব্যাহত আছে। তবে আমাদের সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সংশ্লিষ্ট দেশগুলোতে কথা হয়েছে তাদের।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আমি সবার থেকে কথা বলেছি। আগমী ছয় মাস তাদের রাখেন। চাকরি থেকে বের করে দিবেন না। আমরা প্রবাসী কল্যাণে ২’শ কোটি টাকার ফান্ড করছি।

তবে, সব দেশের সঙ্গে বিমান চালু হলে তখনকার চিত্রটা আশঙ্কাজনক হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান শরিফুল হাসান বলেন, সংকট আসলে কতটা হবে তা সামনের দিনগুলোতে সুনির্দিষ্ট বলা সম্ভব। সবকিছু মিলে করোনার কারণে অভিবাসন খাত সংকটের মধ্যে। সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করতে হলে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে।

বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত প্রবাসী কর্মীর সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি। এছাড়া স্বাভাবিক সময় হলে গত ৪ মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী কাজ করতে বিদেশ যাওয়ার সুযোগ পেতো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD