বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

হতাশায় কাঁদলেন নেইমার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

স্বপ্নপূরণ হলো না! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গিয়েও মিলল না স্বপ্নের ট্রফি! বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ। ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্টত্বের লড়াইয়ে ষষ্ঠ শিরোপা জিতল জার্মান জায়ান্টরা।

রোববার রাতে লিসবনের ফাইনালে কিংসলে কোমানের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। ২০১২-১৩ মৌসুমের পর ফের ইউরোপ সেরা! উল্টোদিকে ইতিহাস গড়া হলো না প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি)। ফরাসি চ্যাম্পিয়নরা লড়ে হার মানল।

এই হারে যারপরনাই হতাশ নেইমার। শিরোপা না পেয়ে রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন পিএসজির এই ব্রাজিলিয়ান মহাতারকা। ম্যাচশেষে ডাগআউটে গিয়ে বেঞ্চে বসে পড়েন নেইমার। কান্নায় ঝাপসা হয়ে আসে তার চোখ। চেষ্টা করেও যা লুকাতে পারেন নি তিনি।

নেইমারের কান্না দেখে এগিয়ে আসেন বায়ার্নের কোচ হান্সি ফ্লিক। প্রতিপক্ষের ফুটবলারকে জড়িয়ে ধরে স্বান্ত্বনা দেন তিনি। এখানেই শেষ নয়, পুরস্কার প্রদান মঞ্চে নেইমারকে কোচ টমাস টুখেল আর ক্লাব মালিক নাসের আল খেলাইফিকে স্বান্ত্বনা দিতে দেখা গেলো।

হতাশা তো স্পর্শ করবেই। এককভাবে একটি চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছিলেন নেইমার। লিওনেল মেসির ছায়ায় না থেকে ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে নাম লেখান পিএসজিতে। কিন্তু এখানে টানা তিনবার তিনি ব্যর্থ!

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD