বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ৫ আসামির আত্মসমর্পণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

হবিগঞ্জে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

রোববার (২৩ আগস্ট) দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে হাজির হন তারা। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের সামছু মিয়া, ইদু মিয়া, সিরাজ মিয়া, কাজল মিয়া ও চান মিয়া। একই মামলায় দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পাথারিয়া গ্রামের বাসিন্দা জেলা যুবদলের সহ-সভাপতি কুহিনুর আলম এবং আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আহাদ মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ২০১১ সালে দুই পক্ষের সংঘর্ষে সিফাই মিয়া নামে একজন নিহত হন।

একই সঙ্গে গুরুতর আহত মর্তুজ আলী চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুইদিন পর মারা যান।

এ ঘটনায় সিফাই মিয়ার ছেলে তাজুল ইসলাম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কুহিনুর আলমসহ ৪৮ জনকে আসামি করা হয়। পরে মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য স্থানান্তর করা হয়। কিন্তু এক পর্যায়ে আদালত আসামিদের খালাস দেন।

পরবর্তীতে বাদীপক্ষ হাইকোর্টে আপিল করলে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে কুহিনুর আলমসহ চারজনকে যাবজ্জীবন এবং ছয়জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উল্লেখিত পাঁচজন আদালতে হাজির হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD