মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেভাবে ইসরায়েলের ফাঁদে পা দিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, তিস্তাপাড়েও সতর্কতা সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি, প্রত্যাখ্যান করে বিরোধী দলের ওয়াকআউট গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা পাঠাচ্ছে ইইউ আওয়ামী লীগ আমলের অপরিকল্পিত ব্যবস্থাপনায় বন্যায় প্রাণহানি : রিজভী মোসাদের সঙ্গে গোপন আঁতাত, আইআরজিসির জালে বন্দি আহমেদিনেজাদ

হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে আবার মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ ঘোষনা করেচে ইরান। পাল্টা পদক্ষেপ হিসেবে তেহরানের জাহাজের ওপর পুনরায় অবরোধ ঘোষনা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প। একই সঙ্গে নৌ রুট দিয়ে চলাচলকারী অন্যান্য সব জাহাজের ওপর ২০ শতাংশ নিরাপত্তা ফি আদায়ের ঘোষণাও দিয়েছেন তিনি।

সোমবার (১৩ জুলাই) দেওয়া এক ঘোষণায় এই নতুন পদক্ষেপের কথা জানান তিনি। খবর ইন্ডিয়ান টুডে

ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিবে এবং প্রণালিটির অভিভাবক হয়ে উঠবে। নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

উপসাগরীয় অঞ্চলে গত কয়েকদিনের টানা সামরিক উত্তেজনার পর ট্রাম্পের এই বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাত চরম পর্যায়ে গিয়ে ঠেকলো।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালী উন্মুক্ত আছে এবং ইরানের সমর্থন থাকুক বা না থাকুক, এটি উন্মুক্তই থাকবে। আমরা ইরানি অবরোধ পুনর্বহাল করছি, যার নামকরণ এই কারণেই করা হয়েছে।

এটি কেবল ইরানি বন্দর অভিমুখে যাওয়া বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ওপর কার্যকর হবে। অন্য সব দেশ এই প্রণালীটি ন্যায্য ও মুক্তভাবে ব্যবহার করতে পারবে বলে যোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরো ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হবে এবং এই নৌপথ ব্যবহারকারী দেশগুলোর উচিত এর সুরক্ষার খরচ বহন করা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD