বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা কার্যক্রম স্থগিত করলেন ট্রাম্প টানা দ্বিতীয় দিনে আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা, অভিযোগ অস্বীকার তেহরানের সরকার গঠনে বিজয়ের দলকে সমর্থন দিচ্ছে কংগ্রেস হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা, গুলিবিদ্ধ ওসি মমতাকে বাংলা অনেক সহ্য করেছে, পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে আমিরাতের উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ‘আমরা ইরানের সেনাবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি’ মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা কার্যক্রম স্থগিত করলেন ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা কার্যক্রম স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তার উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করা হবে।

তিনি জানান, জাহাজ নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা প্রজেক্ট ফ্রিডম অল্প সময়ের জন্য বন্ধ রাখা হবে, যাতে সম্ভাব্য চুক্তিটি চূড়ান্ত করা যায়। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আগের মতোই বহাল থাকবে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, সোমবার থেকে উপসাগরে আটকে থাকা তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য এই অভিযান শুরু হয়েছিল।

যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি প্রায় অচল হয়ে পড়েছে, যার ফলে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করে এবং ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে যায়।

এদিকে ইরান এখনো এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, ইরানকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে দেওয়া হবে না।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি।

সূত্র: রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD