শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হলান্ডের নৈপুণ্যে শেষ আটে ডর্টমুন্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : দারুণ ছন্দে থাকা আর্লিং হলান্ড জ্বলে উঠলেন আবারো। জোড়া গোল করে নাম লেখালেন চারটি রেকর্ডে। সেভিয়া ঘুরে দাঁড়াল বটে, কিন্তু শেষ রক্ষা হলো না। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বরুশিয়া ডর্টমুন্ড।

সিগনাল ইদুনা পার্কে শেষ ষোলোর ফিরতি লেগ ২-২ গোলে ড্র হয়েছে। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে পা রেখেছে জার্মান দলটি। প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো করে সেভিয়া। প্রথমার্ধে আক্রমণ ও বল দখলে অনেকটা এগিয়ে থাকা দলটি চতুর্থ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয়। ডি-বক্সের বাইরে থেকে লুকাস ওকাম্পোসের শট পাঞ্চ করে ফেরান গোলরক্ষক। ২০তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল সফরকারীরা।

এবার সুসোর শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৩৫তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় ডর্টমুন্ড। মাহমুদ দাহুদের থ্রু বল ডি-বক্সে পেয়ে মার্কো রয়েস পাস দেন ছয় গজ বক্সের সামনে। সহজেই ফাঁকা জালে বল পাঠান হলান্ড।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ড গড়লেন হলান্ড। তার বয়স ২০ বছর ২৩১ দিন।

৫৪তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এই গোলের আগে এক দফা নাটক হয়ে যায় মাঠে। হলান্ড অনেকটা একক নৈপুণ্যে বল জালে পাঠালেও গোল মেলেনি, সেভিয়ার ডিফেন্ডার জুল কুইন্দি তাকে ফাউল করায় ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। প্রথমবার অবশ্য পেনাল্টি থেকে গোল করতে পারেননি হলান্ড।

তার শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়া ইয়াসিন বোনোর হাত ছুঁয়ে পোস্টে লাগে। কিন্তু সেভিয়া গোলরক্ষক আগেই লাইন থেকে সরে আসায় ভিএআরের সাহায্যে আবার পেনাল্টি দেন রেফারি। এবার আর ভুল করেননি হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ১৪ ম্যাচে হলান্ডের গোল হলো ২০টি, প্রতিযোগিতাটিতে যা দ্রুততম ২০ গোলের রেকর্ড। ২৪ ম্যাচে ২০ গোল করে আগের রেকর্ড ছিল ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের।
২১ বছরে পা রাখার আগে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও নিজের করে নিলেন হলান্ড।

এখানে পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপেকে (১৯ গোল)। ইউরোপীয় প্রতিযোগিতাটিতে নরওয়ের সর্বোচ্চ গোলের তালিকাতেও উঠলেন চূড়ায়। ১৯ গোল নিয়ে এতদিন রেকর্ডটি ছিল স্বদেশের সাবেক ফুটবলার বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ উলে গুনার সুলশারের। প্রথম লেগেও জোড়া গোল করছিলেন হলান্ড।

সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে তার গোল হলো ২৯ ম্যাচে ৩১টি।
৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইউসেফ এন-নেসিরি। ডি-বক্সে লুক ডি ইয়ং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যোগ করা সময়ে ইভান রাকিতিচের ক্রসে হেডে সমতা ফেরান তিনি। কিন্তু সফরকারীদের মাঠ ছাড়তে হয় ছিটকে পড়ার হতাশায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD