শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

হলুদ শাড়ি আর খোলা চুলে ভাইরাল মিথিলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

সদ্য স্নান শেষে দীঘল চুল আলগা করে ছেড়ে দেওয়া। সাদা রঙের স্লিভলেস ব্লাউজের সঙ্গে হলুদ শাড়িতে নিজেকে সাজিয়েছেন আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা।

হাতে মোটা চুড়ি। তার চোখে-মুখে লেগে আছে স্নিগ্ধতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে এমন লুকে দেখা যায় মিথিলাকে।

অনামিকা মুখার্জি লেখেন, “মিথিলা দারুণ সুন্দর, আর ভীষণ আবেদনময়ী।” দীঘি লেখেন, “মিথিলা আপু অসাধারণ অভিনয় করে। আপুর জন্য শুভকামনা।” জনি আলম লেখেন, “অনেক সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ্ তায়ালা আপনাকে।

বিউটিফুল গার্ল।” তানিয়া আক্তার লেখেন, “অসম্ভব সুন্দর।” তবে কেউ কেউ মিথিলাকে আক্রমণ করেও মন্তব্য করেছেন। আপাতত দুই শিবিরে ভাগ হয়ে তর্কযুদ্ধে লিপ্ত নেটিজেনরা।

মডেল-অভিনেত্রীর বাইরেও মিথিলার একাধিক পরিচয় রয়েছে। একাধারে গবেষক, শিক্ষক, কণ্ঠশিল্পী, গীতিকার। শুধু তাই নয়, একজন লেখক এবং উন্নয়নকর্মীও। গবেষণা বিষয়ক লেখালেখির পাশাপাশি শিশুদের জন্য বইও লেখেন মিথিলা।

ব্যক্তিগত জীবনে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ঘর বেঁধেছেন মিথিলা। অভিনয়, পেশাগত দায়িত্ব ও স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ফলে কখনো বাংলাদেশে, কখনো কলকাতা, কখনো তাকে ছুটে যেতে বিশ্বের অন্য কোনো দেশে।

মিথিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জলে জ্বলে তারা’। এতে তার বিপরীতে অভিনয় করেন এফ এস নাঈম। তাছাড়াও অভিনয় করেছেন মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শাহেদ আলী প্রমুখ। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটি গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায়।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD