শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাটহাজারীতে হেফাজত-পুলিশ সংঘর্ষে নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

হাটহাজরীতে হেফাজতে ইসলামের কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ চার জনের মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া।

এর আগে জুমার নামাজের পর হেফাজত কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেফাজত অনুসারী মুসল্লিরা মিছিল নিয়ে হাটহাজারী থানার দিকে এগুতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় হেফাজত অনুসারীদের পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ প্রথমে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। একপর্যায়ে রাবার বুলেট ছুড়তে শুরু করে পুলিশ।

এক ঘণ্টারও বেশি সময় ধরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এতে সাত মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

হাটহাজারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘হেফাজত অনুসারীরা মিছিল করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা হাটহাজারী থানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। সংঘর্ষ চলাকালে রাস্তায় পুলিশ অবস্থান নিলে হাটহাজারী মাদ্রাসা থেকে আগত অনুসারীরা নিয়ে পুলিশকে লক্ষ‌্য করে ইটপাটকেল ছোড়ে।’

হেফাজতের সহসাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বলেন, ‘পুলিশের গুলিতে কমপক্ষে সাত জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিনা উস্কানিতে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালায়।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD