মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান ছায়া মন্ত্রিসভার প্রশিক্ষণ চলছে, শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারের ১৮০ দিনে ১৩ খাতে ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি সৌদি আরবের ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা দ.কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দিল সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উপসাগর থেকে ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করে পরিপত্র জারি

হাতকড়াসহ পালালো আসামি, গ্রামবাসীর সহায়তায় আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

ঠাকুরগাঁওয়ে চুরির মামলায় এক অভিযুক্ত আসামি পুলিশকে যখম করে হাতকরা পড়া অবস্থায় দৌড়ে পালানোর পরে গ্রামবাসীর সহায়তায় ফের আটক হয়েছে।

এ ঘটনায় উজ্জ্বল হোসেন নামের এক পুলিশ সদস্যের হাতের আঙ্গুলের নখ উপরে গিয়ে যখম হয়। তিনি প্রাথমিক চিকিসা নিয়ে বিশ্রামে আছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৮ জানুয়ারি) রাতে ঠাকুরাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে আটককৃত আসামির নাম আমজাদ বাবু(৩৫)। সে ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে সদর থানার গড়েয়া ইউনিয়নে আরাজী মাটিগাড়া গ্রামের অনিল চন্দ্র অধিকারীর বাসায় চুরি হয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি আমজাদ বাবুর নাম সন্দেহ করে উল্লেখ করেন।পরে গোপন সংবাদে ৮ জানুয়ারি বাবুর অবস্থান জানতে পেরে তাকে আটক করা হয়। ধরে আনার সময় বাবু পুলিশকে ধাক্কা দিয়ে জখম করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা গ্রামবাসীর সহায়তায় ফের তাকে ধরে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম জানান, আমজাদ বাবুকে চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD