সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

হাতিবান্ধায় মেধাবী শিক্ষার্থীর পাশে সমাজকল্যান মন্ত্রানালয় ও মন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : হাতিবান্ধার তাজনিম জাহান সাম্মী’র জেষ্ঠা মাওলানা আজিজুল ইসলাম জানান, “তার ভাতিজি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত। তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু আর্থিক সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না।

এসব খোজ নেয়ার পর লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মৌলভী আবুল হাশেম আহমেদ আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মীর চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। মন্ত্রী ওই শিক্ষার্থীর চিকিৎসার জন্য তার মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেছেন।

দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত তাজনিম জাহান সাম্মী হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের রেজাউল করিমের মেয়ে। জানা গেছে, হাতীবান্ধার মেধাবী শিক্ষার্থী তাজনিম জাহান সাম্মী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়। খবরটি দেখে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ নিজেই ওই শিক্ষার্থীর চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেয় এবং সহযোগিতার আশ্বাস দেন।মঙ্গলবার সকালে সমাজকল্যাণ মন্ত্রীর পক্ষে ওই শিক্ষার্থী সাম্মী’ চাচার কাছে ৫০ হাজার টাকার একটি চেক হস্তন্তর করেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা। লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য এবংসমাজকল্যান মন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ এমপি জানান, “যদি প্রয়োজন হয় মেধাবী শিক্ষার্থী সাম্মীর চিকিৎসায় আরো আর্থিক সহযোগিতা করা হবে।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD