বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

‘হাতিরঝিলের পানি যেকোনো মূল্যে দূষণমুক্ত রাখতে হবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, হাতিরঝিলের পানিকে যেকোনো মূল্যে দূষণমুক্ত রাখতে হবে। বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও নির্মল পরিবেশ নিশ্চিতের জন্য। কিন্তু প্রতিনিয়ত আশপাশের এলাকা থেকে সুয়ারেজ লাইনের দূষিত পানি ও ময়লা আবর্জনা পরিবেশ দূষণ করছে ও এর পানিতে দুর্গন্ধ সৃষ্টি করছে। এতে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নে ঘাটতি থেকে যাচ্ছে।

আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত রাজউকের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা শীর্ষক এক সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, দূষিত পানি ও আবর্জনা পঁচা গন্ধে এলাকার মানুষের স্বাস্থ্যহানির ঘটছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন। যেকোনো মূল্যে আশপাশের এলাকার সুয়ারেজ লাইনের ময়লা হাতিরঝিলে প্রবেশ বন্ধ করতে হবে। একই সাথে পানি নিষ্কাশন ব্যবস্থা চালু রাখতে হবে যেন দূষিত পানি দ্রুত অপসারিত হতে পারে।

প্রতিমন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বেশ কয়েকটি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরিশেষে তিনি যথাযোগ্য গুণগত মান বজায় রেখে সকল প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD