শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হানিফ ফ্লাইওভারে উল্টে গেল যাত্রীবাহী বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৬ যাত্রী আহত হয়েছেন। বাসটি গুলিস্তান থেকে ডেমরা রুটে চলাচল করত।

দায়িত্বরত ট্রাফিক পুলিশ গণমাধ্যমকে জানিয়েছেন, গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আসিয়ান (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮৫৬) নামে ওই বাসটি সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হয়েছেন।

ওয়ারি ট্রাফিক জোনের সার্জেন্ট বি এম বদরুল আলম বলেন, বাসটি গুলিস্তান থেকে ডেমরার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে দ্রুতগতিতে ফ্লাইওভারের ওপরে মোড়ে টার্ন নিতে গিয়ে ডিভাইরের ধাক্কা লেগে উল্টে যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD