শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হাফ ভাড়ার দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

সারাদেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ গেইট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমি অ‌্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে সড়ক অবরোধ করে। এসময় ওই সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে বেলা ১১টার পরপরই সেখান থেকে সরিয়ে দেয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীরা জানান, ঢাকায় হাফ ভাড়া নেওয়া হচ্ছে, অথচ ঢাকার পাশেই গাজীপুরে হাফ ভাড়া দিতে চাইলে ছাত্রদের সঙ্গে গাড়ি চালক ও হেলপারের ধস্তাধস্তি হচ্ছে। এমতাবস্থায় দ্রুত গাজীপুরসহ সারাদেশে হাফ ভাড়া কার্যকর করতে হবে। না হলে আন্দোলন আরও বাড়বে।

ওসি মো. শাহ আলম জানান, শিক্ষার্থীরা সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি, বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে সমাধান করা হবে। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। তবে শিক্ষার্থীরা মহাসড়কের পাশেই অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD