রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে সৌদি আরব? সামরিক শক্তিতে কে এগিয়ে রাজধানীসহ সারা দেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি এবার গ্রীসের রাজধানী এথেন্সেও ভয়াবহ দাবানল! ড. ইউনূস নির্বাচন চাননি, আদায় করে নেয়া হয়েছে: রাশেদ খাঁন জুলাই আন্দোলনে গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে : আতিকুর রহমান রুমন আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন ইরান যুদ্ধ থেকে প্রস্থানের পথ খুঁজছেন ট্রাম্প টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৫ জন। শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে হাসপাতালে ভর্তি ও শনাক্ত হয়েছেন ৯০০ জন শিশু ও রোগী। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। এদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৬ হাজার ৫৯ জন রোগীর শরীরে হামের নিশ্চিত উপস্থিতি পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। আক্রান্তদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ল্যাবে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু হয়নি। তবে রোগটির উপসর্গ ও লক্ষণ নিয়ে নতুন করে মারা গেছে দুই শিশু। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ ও সন্দেহজনক জটিলতায় মোট ৭৪১ জন শিশুর প্রাণহানি ঘটেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD