শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

হার্টের রোগী সেজে ইয়াবা পাচার!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

রোগী সেজে ইয়াবা পাঁচারের সময় ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভূরঘাটা চেকপোস্টে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামের জসিম বেপারী (৩৫) ও বরিশালের বানরীপাড়া উপজেলার কচুয়া গ্রামের সদিুল ইসলাম বালী (৪৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা তাদের একজন অসুস্থ হার্টের রোগী বলে চেকপোস্ট পাড় হওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশী করে ইয়াবা উদ্ধার করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD