শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

হাসপাতালে বেড বাড়ানো যাবে না: স্বাস্থ্য ডিজি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, ‘করোনা সংক্রমণে নাজেহাল দেশের স্বাস্থ্য ব্যবস্থা। সরকারি সব হাসপাতালে শয্যা বাড়িয়েও রোগী সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আর হাসপাতালগুলোতে শয্যা বাড়ানো সম্ভব নয়।’

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশে করোনা ও ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খুরশীদ আলম বলেন, ‘মহামারি করোনা সংক্রমণ আর যেন না বাড়ে, সেজন্য ছোট-বড় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলবে হবে। মনে রাখতে হবে, করোনা সংক্রমণ বেড়ে গেলে সামাল দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘আমরা ডিএনসিসিতে এক হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসাপাতাল তৈরি করেছি। সম্প্রতি বঙ্গমাতা ফিল্ড হাসপাতাল তৈরি করা হয়েছে। প্রতিটি জিনিসেরই যেমন সীমাবদ্ধতা আছে, তেমনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থারও তা রয়েছে। এই মুহূর্তে হাসাপাতালগুলোর শয্যা বাড়ানো সম্ভব হচ্ছে না।’

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্য ডিজি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সেবা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে ডেঙ্গু যেন না হয়, সেজন্য সিটি করপোরেশনকে আরও বেশি তৎপর হতে হবে।’

ডিজি বলেন, ‘সিটি করপোরেশনের সঠিক তৎপরতা এবং নাগরিকদের সচেতনতা না থাকায় ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়াচ্ছে। করোনা মহামারির এই সময়ে ডেঙ্গু চিকিৎসা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

একসঙ্গে ডেঙ্গু, ম্যালেরিয়া ও করোনা আক্রান্ত রোগী মিলছে। করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণ না করা গেলে চিকিৎসা ব্যবস্থাপনার ওপর চাপ আরও বাড়বে বলেও আশঙ্কা করেন স্বাস্থ্য ডিজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ বিল্লাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহেদ মালিক, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, অধ্যাপক এ বি এম আব্দুল্লাহসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD