বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

হিমালয়ের পাদদেশে ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত: ঢাকায় বন্যার আশঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট : হিমালয়ের পাদদেশে চার দিনে ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে রাজবাড়ী, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

চলমান বন্যা পরিস্থিতি আরও দুই-তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তাছাড়া আগামী সপ্তাহের ২১ জুলাই ভারতের, আসাম, হিমালয়, পশ্চিমবঙ্গ, উত্তর ভারতে চার দিনে আবার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর ফলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চলে একই ধরনের বন্যার আশঙ্কা রয়েছে। সামগ্রিক অবস্থায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিকভাবে সকল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নজরদারি করছে। যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মাঠে প্রস্তুত রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD