শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হিলিতে আবারও বেড়েছে পেঁয়াজের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুন, ২০২১

দিনাজপুরের হিলিতে আবারও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। আইপি (ইমপোর্ট পারমিট) জটিলতার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার কারণে দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে বুধবার (২ জুন) হিলি বাজার ঘুরে দেখা গেছে, কিছুদিন আগে হিলি বাজারে আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা ৪৫ থেকে ৪৮ টাকায়। দেশি পেঁয়াজ এক সপ্তাহ আগে ৩৫ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান, ‘হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। যা স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হতো। এ কারণে পেঁয়াজের দাম কম ছিল। কিন্তু আইপির কারণে এক মাস ধরে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানির জন্য যে আইপি ছিল গত ২৯ এপ্রিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। এর পর নতুন করে আর কোনও পেঁয়াজ আমদানির জন্য আইপি না পাওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। বন্দরের অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানির জন্য আইপি চেয়ে আবেদন করলেও এখন পর্যন্ত ইস্যু হয়নি। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া উচিত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD