বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

হিলিতে ভারতীয় পেঁয়াজের দাম বাড়ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েই চলেছে। দুই সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে প্রকারভেদে ১৪ থেকে ১৫ টাকা। ১৫০ ডলারে আমদানি করা পেঁয়াজ গত এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে ১৪ টাকা। সেই একই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে।

বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতারা জানান, আমদানিকারকরা বিভিন্ন অজুহাতে পেঁয়াজের দাম বৃদ্ধি করে থাকেন। আমাদের বেশি দামে পেঁয়াজ কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সাধারণ ক্রেতাদের সঙ্গে তাদের অনেক সময় তর্ক করতে হচ্ছে। প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে।

পেঁয়াজ কিনতে আসা কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। গত দুই সপ্তাহ আগে পেঁয়াজের বাজার সহনশীল ছিলো। এখন আবার বেড়েছে। হিলিতে প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার অভিযান পরিচালনা করা হচ্ছে না। যার কারনে অসাধু আমদানিকারকরা ইচ্ছাকৃত ভাবে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে। এতে করে আমরা সাধারণ ক্রেতারা সমস্যায় পড়ছি।

হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, ভারতে কিছু অঞ্চলে বন্যা হওয়ার কারনে পেঁয়াজের চালান নষ্ট হয়ে গেছে। যার জন্য ভারতেই পেঁয়াজের দাম বেশি। আমদানি কারকদের বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। আমদানি বেশি হলে আগামী ২০ তারিখের মধ্যে পেঁয়াজের দাম কমতে পারে বলে জানান তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আমি হিলি বন্দরের বড় বড় পেঁয়াজ আমদানিকারকদের সাথে এ বিষয়ে আলোচনা করেছি। হিলিতে ১২ তারিখে টিসিবির ৪শ মে: টন পেয়াজের টেন্ডার আহবান করা হয়েছে। টিসিবির পেয়াজ আমদানি হলে দাম কমবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD