শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

হেলিকপ্টারে আনা হল নববধূ, অতঃপর…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

করোনা সংক্রমণের মধ্যে হেলিকপ্টারে করে নতুন বউ নিয়ে এসে জনসমাগমের দায়ে বরের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই নতুন বরকে এ টাকা জরিমানা করেন।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে দাদপুর নতুন হাট এলাকায় জাহাঙ্গীর সরদারের ছেলে সাগর আহমেদ সরদারের (২৪) সঙ্গে ব্রাহ্মণবাডিয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এলাকার হাজি আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) বাড়িতে গত শুক্রবার বিয়ে হয়। দুপুরে কনেকে হেলিকপ্টারে করে শরীয়তপুরের সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে দাদপুর নতুন হাট এলাকায় নিয়ে আসেন। হেলিকপ্টারেটি নতুন হাট এলাকার সড়কে অবতরণ করে। এ সময় এলাকার শত শত উৎসুক লোক ভিড় জমায়।

পরে সেখান থেকে পালকিতে করে কনেকে বর সাগর আহমেদ সরদারের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় অন্তত প্রায় ২ শতাধিক মানুষের সমাগম হয়। তাদের বেশিরভাগের মুখেই মাস্ক ছিল না। এ অবস্থায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই সাগর আহমেদ সরদারের বাড়িতে পৌঁছান। এর মুল আয়েজনে ছিল বরের চাচা এম এ ছালাম সরদার। এ সময় বরের পিতা জাহাঙ্গীর সরদার ও বর সাগর আহমেদ সরদার পালিয়ে যায়। পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে বরের চাচা এমএ ছালাম সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে বর সগর ও বরের পিতা জাহাঙ্গীর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মনদীপ ঘরাই বলেন, মহামারি করোনাভাইরাস সংক্রমণের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেছেন। আমার উপস্থিতি টের পেয়ে বর সাগর ও তার পিতা জাহাঙ্গীর সরে যায়। তার চাচা যেহেতু অনুষ্ঠানের আয়োজন করেছে তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে তারা তাদের দোষ স্বীকার করেছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD