সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

হোমনায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সেলিমা আহমাদ এমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : কুমিল্লার হোমনায় মুজিববর্ষ উপলক্ষে হোমনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক লক্ষ বনজ, ফলজ, ঔষধি, সৌন্দর্য বর্ধনকারী এবং বিরল প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা -২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, ফরেস্টার ফজলে রাব্বী‘সহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) তাপ্তি চাকমা বলেন, গাছ আমাদের পরম বন্ধু, গাছ গ্রিন হাউস প্রভাবকে প্রশমিত করে, মাটিতে জৈবপদার্থ যোগ করে মাটির উর্বরতা বাড়ায়, মাটির স্বাস্থ্য সুরক্ষা করে, বহুমুখী খাদ্যের জোগান দেয়, বিশুদ্ধ বাতাস দেয়, দূষিত বাতাস শোষণ করে,ওষুধের উপাদান সরবরাহ করে, জ্বালানি, খুঁটি ও গো খাদ্যের জোগান দেয়, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিকরে, দুর্যোগ প্রশমিত করে, তাই বেশি করে গাছ লাগান পরিবেশ বাচাঁন।

লাইট নিউজ/মোহাঅর

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD