মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা হৃদরোগে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী আসিফ নজরুলকে খন্দকার মোশতাকের সঙ্গে তুলনা করলেন ফজলুর রহমান রাশিয়ার সেনাসম্প্রসারণে পুতিনের নির্দেশ শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ফেনীতে ১৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিউগিনি আবাসনে হামলা, জামায়াত এমপির জামাই গ্রেপ্তার নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্য প্রকাশে কড়াকড়ি পুতিনের রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার ঘরোয়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ‘ডি থ্রি’ ট্রফি চালু করছে বিসিবি

হোটেল-পার্লারের বিল সুশান্তের অ্যাকাউন্ট থেকে দিতেন রিয়া!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

অনলাইন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত কাজে খরচ করতেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। এমনকি রিয়ার ভাইয়ের বিমান ভাড়ার বিলও সুশান্তের অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রিয়ার বিরুদ্ধে পাটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং। সেখানে সুশান্তের গচ্ছিত অর্থ কীভাবে রিয়া চক্রবর্তী খরচ করেছেন তা খতিয়ে দেখার আবেদন করা হয়। অভিনেতার বাবার এফআইআরের পরই মুম্বাইতে পৌঁছায় বিহার পুলিশের চারজনের একটি দল।

মুম্বাইতে পৌঁছেই বিহার পুলিশ ব্যান্দ্রার একটি ব্যাংকে যায়। যে ব্যাংকে সুশান্তের বেশিরভাগ অর্থ গচ্ছিত ছিল। পরে ব্যান্দ্রার ওই ব্যাংকের স্টেটমেন্ট প্রকাশ করে বিহার পুলিশ। যেখানে দেখা যায়, সুশান্তের অ্যাকাউন্ট থেকে একাধিকবার রিয়ার হোটেলের ভাড়া, পার্লারের বিল মেটানো হয়েছে। এমনকি রিয়ার পাশাপাশি তার ভাই সৌভিক চক্রবর্তীর বিমান ভাড়ার জন্য ব্যবহার করা হয়েছে সুশান্তের অর্থ।

প্রসঙ্গত, সুশান্তকে না জানিয়ে তার অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি সরিয়েছেন রিয়া। সুশান্তের বাবার এমন অভিযোগের পরই বিহার পুলিশ ব্যান্দ্রার ওই ব্যাংকে হাজির হয়ে স্টেটমেন্ট খতিয়ে দেখে।

ব্যাংকের স্টেটমেন্ট থেকে প্রকাশ্যে আসে, সুশান্তের যে অর্থ ব্যাংকে গচ্ছিত রয়েছে, তার অনেক ক্ষেত্রেই বোন প্রিয়াঙ্কা সিংয়ের নামে নমিনি করা রয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD