শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

হোম অব ক্রিকেট এখন করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

স্পোর্ট ডেস্ক : করোনাভাইরাসের নতুন রূপ জেকে বসেছে যুক্তরাজ্যে। বিশেষ করে ইংল্যান্ডে। নতুন করোনার সংক্রমণ ও মৃত্যু সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইংল্যান্ড। যদিও গেল সপ্তাহ থেকে সেখানে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

আর এই টিকাদানের কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ইংল্যান্ডের হোম অব ক্রিকেট খ্যাত লর্ডস স্টেডিয়ামকে। সেখানে স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীরা টিকা নিচ্ছেন। শুক্রবার (৮ জানুয়ারি) সহস্রাধিক লোক লর্ডস গ্রাউন্ড কেন্দ্র থেকে করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

মূলত মেরিলেবন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও হেলথ কেয়ার সেন্ট্রাল লন্ডনের যৌথ উদ্যোগে লর্ডসকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে এমসিসি’র সেক্রেটারি ও প্রধান নির্বাহী গাই ল্যাভেন্ডার বলেছেন, ‘আমরা আসলে করোনার এই মহামারির সময়ে, বিশেষ করে টিকাদান কর্মসূচিকে প্রমোট করতে চাচ্ছি। হাসপাতাল ও স্থানীয়দের সহায়তা করতে চাচ্ছি। আমরা ভাগ্যবান যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার করার যাবতীয় সুযোগ-সুবিধাই রয়েছে। করোনার এই সময়ে জাতীয় স্বাস্থ্যসেবাকে (এনএইচএস) সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। আমরা আমাদের এই সহযোগিতা অব্যাহত রাখতে চাই।’

অবশ্য কেবল লর্ডসই নয়, ইংল্যান্ডের আরো বেশ কয়েকটি স্পোর্টস ভেন্যুই টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য অল ইংল্যান্ড ক্লাব। যেখানে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে।

সূত্র : রাইজিংবিডি.কম

আরও পড়ুন :

যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

যুক্তরাজ্যে এবার মডার্নার টিকার অনুমোদন

মহারাষ্ট্রে আগুনে ১০ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD