শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১০ দিনের মধ্যে দেশে আসছে আরও এক কোটি ১০ লাখ টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ১০ দিনের মধ্যে আরও এক কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এর মধ্যে কোভ্যাক্সের আওতায় ফাইজারের ভ্যাকসিন আসবে ৬০ লাখ ডোজ। এছাড়া সিনোফার্ম থেকে কেনা ৫০ লাখ ডোজ ভ্যাকসিন আসার কথা রয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৫ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ তথ্য জানান।

তিনি বলেন, এই ভ্যাকসিনগুলো কোনো ক্যাম্পেইনে দেওয়া হবে না। এগুলো আমাদের নিয়মিত ভ্যাকসিন কার্যক্রমে দেওয়া হবে।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এই কয়দিনে আরও টিকা আসবে। দ্বিতীয় ডোজ শেষ করতে কোনো সমস্যা হবে না।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৩৫৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এ মুহূর্তে ৬৯ লাখ ৮০ হাজার ৮০২ ডোজ টিকা মজুত আছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৩৯৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭২ লাখ ১ হাজার ৯৬৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD