বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

১১ মামলার আসামি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

নোয়াখালীর চাটখিল থানার পুলিশ হত্যা-ডাকাতিসহ ১১ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম ওরফে বাংলা (৩৩) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের আবদুল হক বাইট্রার ছেলে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ওরফে বাংলা দীর্ঘদিন চাটখিলসহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি ও নারী নির্যাতনের সাথে জড়িত।

চাটখিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, অস্ত্র আইনে একটি মামলা, তিনটি ডাকাতির মামলা, বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা এবং চুরি ও যৌতুক সহ মোট ১১টি মামলা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD