শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

১২ কেজি ওজন কমিয়েছেন, রহস্য ফাঁস করলেন শেহনাজ গিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

ব্যক্তিগত জীবনের চরাই উৎরাই পেরিয়ে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শেহনাজ গিল। ‘বিগ বস ১৩’-র বদৌলতে দর্শক প্রথম চিনেছেন শেহনাজকে। তবে ‘বিগ বস’-এর ঘরে যে শেহনাজকে সকলে দেখেছেন, সেই শেহনাজকে এখন খুঁজে পাওয়া যাবে কি? এক ধাক্কায় কমিয়েছেন ১২ কেজি ওজন। কিভাবে এতটা ওজন ঝরালেন তিনি, তা নিয়ে ভক্তমহলে জল্পনার শেষ নেই।

কোন নিয়ম মেনে এতটা মেদ ঝরালেন শেহনাজ? সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন এই মডেল-অভিনেত্রী।
শরীরচর্চা এবং ডায়েটে কোনো কমতি রাখতেন না তিনি। শেহনাজ জানিয়েছেন, তাঁর কোনো চিটমিল ছিল না। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যত দিন না ওজন কমবে, তত দিন পছন্দের কোনো খাবার তিনি মুখে তুলবেন না। মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছে করলেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতেন তিনি। তবে প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এত দিন পর নিজেকে বদলে ফেলার ইচ্ছে তৈরি হল তাঁর? সে ব্যাপারেও মুখ খুলেছেন শেহনাজ। তাঁর কথায়, ‘’বিগ বস’ শেষ হওয়ার পরই লকডাউন শুরু হয়ে গেল। এমনিতে আমি জিম করতে তেমন ভালবাসতাম না। তবু সপ্তাহে দুই একদিন যেতাম। কিন্তু লকডাউনে সে পথও বন্ধ হয়ে গেল। লকডাউনের পর যখন বাড়ি থেকে বের হলাম, সকলেই ওজন বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছিলেন। তখন আমার মনে হয়েছিল, রোগা হওয়াটা জরুরি। কিন্তু ওজন কমাতে গিয়ে বুঝেছি, রোগা হওয়া সহজ নয়। ’’

১২ কেজি ওজন কমানো মুখের কথা নয়! কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন শেহনাজ? কতটা কঠোর ডায়েট মেনে চলেছেন তিনি? এই প্রশ্নের উত্তরে শেহনাজ জানিয়েছেন, কোনো কঠোর ডায়েট বা ২৪ ঘণ্টা শরীরচর্চা করে এই ফল পাননি। বাড়ির রান্না করা খাবার খেয়েছেন। তবে যে খাবারই খেতেন, তার পরিমাণ খুব অল্প ছিল। বাইরের খাবার তিনি খেতেন না একেবারেই। তেল-মশলা রয়েছে এমন খাবার থেকেও দূরে থাকতেন। প্রচুর পরিমাণে পানি খেতেন। রোগা হওয়ার পূর্বে শরীরের আর্দ্রতা হারাতে দিলে চলবে না এ কথা মনে রাখতেন। পর্যাপ্ত ঘুমাতেন। শুধু পানি নয়, মাঝেমাঝে স্ট্রবেরি, শসা দিয়ে তৈরি স্মুদি (পানীয়) খেতেন। শুধু ওজন কমাতে নয়, ত্বকের যত্নেও এই স্মুদি দারুণ কাজ করে। নিয়মিত শরীরচর্চা করা মানেই জিমে গিয়ে পড়ে থাকা নয়। সারাক্ষণ সক্রিয় থাকাটাও জরুরি। শেহনাজের পরামর্শ- বাড়িতে থাকলে বসে না থেকে ছোটখোটো কিছু কাজ করতে থাকুন ‘

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD