রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম :
শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

১২ জুলাই থেকে খুলছে হাফিজিয়া মাদ্রাসা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ জুলাই থেকে হাফিজিয়া মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সংশ্লিষ্টদের।

বুধবার সিনিয়র সহকারী সচিব মুহা. আবুল কালাম আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানার শিক্ষা কার্যক্রমে নিরবিচ্ছিন্ন অধ্যবসায়ের কথা উল্লেখ করে এর কার্যক্রম চালু করতে শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পক্ষ থেকে আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, বর্তমান প্রেক্ষাপটে সার্বিক অবস্থাও বিবেচনা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ঈদুল ফিতরের পর থেকেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কওমি মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান জানিয়েছিলেন আলেমরা। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এতদিন সে অনুমতি পাওয়া যায়নি। ছাত্র-ছাত্রী ভর্তির সুবিধার্থে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কওমি মাদ্রাসার অফিস খোলার অনুমতি দেয়া হয়েছিল।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD