রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২, মামলা ৪১

১২ লাখ অভিবাসী নেবে কানাডা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১২ লাখ অভিবাসী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। কোভিড-১৯ এর ক্ষতি পুষিয়ে অর্থনৈতিকভাবে চাঙা হতে শ্রমবাজারের শূন্যতা পূরণে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে শুক্রবার (৩০ অক্টোবর) জানিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী।

অটোয়ায় অভিবাসন মন্ত্রী মার্কো মেনডিসিনো সাংবাদিকদের বলেন, কানাডা সরকার ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার ও ২০২৩ সালে আরো ৪ লাখ ২১ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার লক্ষ্যে কাজ করছে।

‘কানাডায় আরো কর্মক্ষম লোক দরকার। আর সে লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন অভিবাসন। মহামারি শুরুর আগে আমাদের সরকারের লক্ষ্য ছিল অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে একটি উচ্চাকাঙ্ক্ষার জায়গায় নেওয়া। এখন সেটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ’

কানাডার অভিবাসন পদ্ধতি দীর্ঘদিন ধরে একটি মডেল। ঐতিহাসিকভাবে দেশটি দক্ষ কর্মী, শরণার্থী ও দেশটিতে থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলিত হয়ে বসবাসের জন্য অন্য সদস্যদের সুযোগ দিয়ে আসছে।

কোভিড-১৯ এর কারণে মার্চ মাসে অভিবাসীদের জন্য অধিকাংশ সীমানা বন্ধ করে দেয়। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আগস্ট পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪২৫ জন দেশটিতে ঢুকতে পেরেছে, যা নির্ধারিত লক্ষ্যের চেয়ে প্রায় সাড়ে ৩ লাখ কম।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD