মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

১৩ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ ১৩ মামলার আসামি জাহিরুল ইসলাম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩১ মে) দিবাগত রাতে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাগডাংগা বিল থেকে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-৫ এর সদস্যরা।

র‌্যাব জানায়, জাহিরুল ইসলাম একজন অস্ত্র ব্যবসায়ী। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি আর একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জাহিরুল ইসলামের বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালার নন্দলালপুর এলাকায়। তার বাবার নাম সাদিকুল ইসলাম।

র‌্যাব আরও জানান, জাহিরুলের বিরুদ্ধে ২টি অস্ত্রের মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা, ৩টি মাদক মামলা, ৫টি ডাকাতির মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD